চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল থেকে আকস্মিক বিরতিতে ম্যাক্সওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাশেজ ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের উল্লাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিরতি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টকে অজি অলরাউন্ডার তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড়কে বেছে নেয়ার অনুরোধ জানান। বেঙ্গালুরু এরপর তার বিশ্রামে যাওয়ার বিষয়টি মেনে নেয়।

চলতি আইপিএলে ম্যাক্সওয়েলের ফর্ম একেবারেই ভালো যাচ্ছিল না। ব্যাট হাতে ছয় ইনিংসে ৫.৩৩ গড়ে মাত্র ৩২ রান করেন। বুড়ো আঙুলের চোটের জন্য তিনি মাঠের বাইরে বসে থাকতে পারেন বলে জল্পনা ছিল। যদিও তিনি মাঠে নেমেছিলেন।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারের মতো বেঙ্গালুরুরও যাচ্ছেতাই অবস্থা। সাত ম্যাচের ভেতর ফ্র্যাঞ্চাইজিটি ছয়টিতেই হেরেছে। সবশেষ অরেঞ্জ আর্মিদের কাছেও পরাজয়ের স্বাদ পায়। ম্যাচটির পর সোমবার ম্যাক্সওয়েল বিরতিতে যাওয়ার বিষয়ে খোলামেলা কথা বলেন।

‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটা বেশ সহজ সিদ্ধান্ত ছিল। আমি নিজের শেষ ম্যাচ খেলার পরে ফাফ ডু প্লেসিস এবং কোচদের কাছে গিয়েছিলাম। তাদের বলেছিলাম, সম্ভবত অন্য কাউকে সুযোগ দেয়ার সময় এসেছে বলে অনুভব করেছি।’

‘আমি অতীতে এমন পরিস্থিতিতে ছিলাম, যেখানে আপনি খেলা চালিয়ে গিয়ে নিজেকে একটি গর্তের আরও গভীরে নিতে পারেন। আমি মনে করি, এখন আমার জন্য একটু মানসিক এবং শারীরিক বিরতি নেয়ার জন্য উপযুক্ত সময়। যদি আমাকে টুর্নামেন্টে প্রবেশ করতে হয়, আশা করি সত্যিই শক্ত মানসিকতায় ফিরে যেতে পারব।’

‘অনুভব করেছি আমি ব্যাট হাতে ইতিবাচক অবদান রাখছি না। যাতে ফলাফল ও টেবিলে নিজেদের ঠিকঠাক খুঁজে পাই, সেজন্য কাউকে সুযোগ দেয়ার এটা ভালো সময়।
আশা করি, কেউ সেই জায়গাটি নিজের করে নিতে পারবে।’

Reneta

আইপিএল শুরুর আগে দুর্দান্ত ফর্মেই ছিলেন ম্যাক্সওয়েল। গত বছরের নভেম্বরের শুরু থেকে ১৭ টি-টুয়েন্টিতে ৪২.৪৬ গড়ে ১৮৫.৮৫ স্ট্রাইক রেটে দুই সেঞ্চুরিসহ করেছিলেন ৫৫২ রান। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম বলে শূন্য রানে আউট হয়ে তিনি এবারের আইপিএল শুরু করেন। সেই অফফর্ম থেকে আর বেরোতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪ম্যাক্সওয়েলরয়্যাল চ্যালেঞ্জার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT