চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হায়দরাবাদকে বিধ্বস্ত করে কলকাতার তৃতীয় শিরোপা জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ২৬, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

স্বপ্নের মতই আসর কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। লিগপর্ব থেকেই দুর্দান্ত শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দলটি। সবার শীর্ষে থেকেই প্লে-অফে এসেছিল। কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে উঠেছিল ফাইনালে। শিরোপার মঞ্চেও মুখোমুখি হায়দরাবাদের। চলতি আসরে ঝড় তোলা হায়দরাবাদ ব্যাটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাত্তাই দিল না কেকেআর বোলাররা। পরে ব্যাট হাতে প্যাট কামিন্সের দলকে বিধ্বস্ত করে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছে নাইট রাইডার্স।

চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে লড়ে তৃতীয় সাফল্যের দেখা পেয়েছে বলিউড কিংবদন্তি শাহরুখ খানের মালিকানাধীন দলটি। ২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল কলকাতা। প্রথম শিরোপা আসে সে আসরে। ২০১৪ সালে দ্বিতীয় শিরোপা জেতে কেকেআর। সবশেষ ২০২১ সালে ফাইনালে ওঠে দলটি, শিরোপার লড়াইয়ে সে আসরে চেন্নাই সুপার কিংসের কাছে ২৭ রানে হেরে যায়।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। হায়দরাদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে ভেঙ্কেটেশ আয়ার ও রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ে ১০.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে কেকেআর।

শিরোপার মহারণে টসে জিতে আগে ব্যাটে নামার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। ১৮.৩ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আইপিএলের ফাইনালে আগে ব্যাটে নেমে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে ৮ উইকেটে ১২৯ রানে থেমেছিল মুম্বাই। পুনে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচে ১ রানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই।

বোলারদের দারুণ সাফল্যের পর কলকাতার টপঅর্ডার ব্যাটাররাও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সুনীল নারিন ব্যর্থ হয়ে ফিরে যান। ২ বলে ৬ রান করেন ক্যারিবীয় ব্যাটার।

নারিন ফেরার পর গুরবাজ ও ভেঙ্কেটেশ আয়ার ঝলক দেখান। ৪৫ বলে ৯১ রানের উড়ন্ত জুটি গড়েন দুজনে। ৮.৫ ওভারে জয়ের কাছাকাছি পৌঁছে লেগ বিফোরের শিকার হয়ে ফিরে যান গুরবাজ। পাঁচটি চার ও দুটি ছক্কায় ৩২ বলে ৩৯ রান করেন আফগান ওপেনার।

Reneta

দশম ওভারের শেষ বলে ২৪ বলে ফিফটি পূর্ণ করেন ভেঙ্কেটেশ। পরে শ্রেয়াস আয়ারকে সঙ্গী করে কলকাতাকে তৃতীয় শিরোপার স্বাদ এনে দেন টপঅর্ডারের এই ব্যাটার। ২৬ বলে ৫২ রান করেন ভেঙ্কেটেশ, ৩ বলে ৬ রান করেন শ্রেয়াস।

হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন।

এর আগে কেকেআর বোলারদের সামনে হায়দরাবাদ ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে কামিন্সের ব্যাট থেকে। ১৯ বলের ইনিংসটিতে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। ২৩ বলে ২০ রান করেছেন এইডেন মার্করাম। হেইনরিখ ক্লাসেন ১৭ বলে ১৬ রান এবং নিতিশ কুমার রেড্ডি ১০ বলে ১৩ রান করেন। বাকীদের কেউ পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

কলকাতার হয়ে আন্দ্রে রাসেল তিনটি, হারশীত রানা এবং মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কলকাতাচ্যাম্পিয়নফাইনালভেঙ্কেটেশলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT