চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিকে ধসিয়ে কলকাতার তিনে তিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশাখাপত্তমে ব্যাট হাতে ঝড় তুলেছিল কলকাতা নাইট রাইডার্স ব্যাটাররা। সুনিল নারিনের পর আন্দ্রে রাসেল ও রিংকু সিংয়ের ঝড়ো ইনিংসে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান তোলে কেকেআর। চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বোচ্চ ২৭৭ রান করেছিল। পাহাড়সম লক্ষ্যতাড়ায় নেমে বরুন চক্রবতীদের তোপে বিধ্বস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালস। স্বাগতিকদের ১০৬ রানে হারিয়ে আসরে টানা তৃতীয় জয় পেল শ্রেয়াস আয়ারের দল। অন্যদিকে একম্যাচ জিতলেও তৃতীয় হার দেখল রিশভ পান্টের দল।

রাজাশেখর রেড্ডি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক শ্রেয়াস আয়ার। দিল্লি বোলারদের তুলোধুনো করে ৭ উইকেটে ২৭২ রান তোলে অতিথি দল। জবাবে নেমে ১৭.২ ওভারে ১৬৬ রানে গুটিয়ে যায় দিল্লি।

কলকাতাকে ঝড়ো শুরু এনে দেন সুনিল নারিন। ৭টি করে চার ও ছক্কায় ৩৯ বলে ৮৪ রান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। তিনে নামা অংঘুক্রিস রঘুবংশী ফিফটির ইনিংস খেলেন। পাঁচটি চার ও তিন ছক্কায় ২৭ বলে ৫৪ রান করেন। চারটি চার ও তিন ছক্কায় ১৯ বলে ৪১ রান করেন আন্দ্রে রাসেল। শেষের দিকে রিংকু সিং একটি চার ও তিন ছক্কায় ৮ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিও উপহার দেন।

দিল্লির হয়ে এনরিখ নতরজি তিনটি এবং ইশান্ত শর্মা দুটি উইকেট নেন।

রানতাড়ায় নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক দল। ৩৩ রানে ফিরে যান টপঅর্ডারের চার ব্যাটার। রিশভ পান্ট ও ত্রিস্টান স্টাভসের জোড়া ফিফটিতে হারের ব্যবধান কমায় দিল্লি। চারটি চার ও পাঁচ ছক্কায় ২৫ বলে ৫৫ রান করেন পান্ট। স্টাভস চারটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেন। বাকীদের সবাই উল্লেখযোগ্য রান করতে ব্যর্থ হয়েছেন।

কলকাতার হয়ে বরুণ চক্রবতী ও বৈভব আরোরা তিনটি করে উইকেট নেন। মিচেল স্টার্ক নেন দুই উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কলকাতাদিল্লিনারিনরাসেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT