চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের বিবর্ণ দিনেও জয়ে রঙিন চেন্নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে দারুণ ফর্মে থাকা মোস্তাফিজুর রহমান হঠাৎ ছন্দ হারালেন। কাটার মাস্টার যেন মাঠে ছিলেন বড্ড অচেনা। প্রতিপক্ষের ব্যাটার উদার হস্তে রান বিলিয়ে দিলেন। যদিও হাই স্কোরিং ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ রানে জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাতের খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা চেন্নাই ৪ উইকেটে ২০৬ রানের বড় স্কোর পায়। জবাবে মুম্বাই ৬ উইকেটে ১৮৬ রানেই থেমে যায়।

আইপিএলের টেবিলের তিন নম্বর স্থান ধরে রাখা চেন্নাইয়ের ৬ ম্যাচে পয়েন্ট ৮। হারের পর এক ধাপ নিচে নেমে আটে মুম্বাই ৪ পয়েন্টেই রয়েছে। ছয় খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস।

ঘরের মাঠে ২০৭ রানের বড় লক্ষ্য তাড়ায় মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে তারা দলকে ৬৩ রান এনে দেন। দ্বিতীয় ওভারে বল হাতে মোস্তাফিজুর রহমান দেন ৮ রান। কাটার মাস্টার পঞ্চম ওভারে আবারো বোলিংয়ে এসে হন আরও ব্যয়বহুল, দিয়ে বসেন ১৮ রান।

মাথিশা পাথিরানা অষ্টম ওভারে আক্রমণে এসেই হানেন জোড়া আঘাত। প্রথম বলেই শার্দূল ঠাকুরের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন ১৫ বলে ২৩ রান করা কিষাণ।

দুই বল পরেই বাউন্ডারি লাইনে মোস্তাফিজের চোখ ধাঁধানো ক্যাচে রানের খাতা না খুলে বিদায় নেন সূর্যকুমার যাদব। লঙ্কান পেসার পাথিরানার বাউন্সার ডিপ থার্ডম্যানের উপর দিয়ে সূর্যকুমার উড়িয়ে মারতে যান। বাউন্ডারির কাছে থাকা দ্য ফিজ দুই হাতে বল ধরেন। শরীর সীমানা দড়ির বাইরে যাওয়ার আগের বল শূন্যে ভাসিয়ে দেন। পরে সীমানা দড়ির ভেতরে ঢুকে বল তালুবন্দি করেন।

Reneta

রোহিত অবশ্য আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান, তুলে নেন ফিফটি। তিলক ভার্মাকে নিয়ে রানের চাকা সচল রাখেন। তৃতীয় উইকেটে গড়েন ৬০ রানের জুটি।

পাথিরানা ১৪তম ওভারে এসে আবারো পান উইকেট। তিলক ২০ বলে ৫ চারে ৩১ রানে শার্দূলকে ক্যাচ দিয়ে ফেরেন। জয়ের জন্য তখন মুম্বাইয়ের দরকার ছিল ৩৭ বলে ৭৭ রান।

একপর্যায়ে কমতে থাকে স্বাগতিকদের রানের গতি। ১৫তম ওভারে শার্দূল মাত্র দুই রান ব্যয় করেন। সমীকরণ তখন দাঁড়ায় ৩০ বলে ৭৫ রান।
পরের ওভারে তুষার দেশপান্ডে তুলে নেন হার্দিক পান্ডিয়ার উইকেট, খরচ করেন তিন রান।

মোস্তাফিজ ১৭তম ওভারে এসেই টিম ডেভিডের কাছে দুই ছক্কা হজম করেন। তৃতীয় বলে অবশ্য ডেভিডকে ড্রেসিংরুমে ফেরান টাইগার পেসার। লং অফে ক্যাচ নিতে ভুল করেননি রাচীন। যদিও খরুচে মোস্তাফিজ ওভারটিতে ১৯ রান দিয়ে বসেন।

ঝলসে ওঠা পাথিরানা ১৮তম ওভারে রোমারিও শেফার্ডকে বোল্ড করে চতুর্থ উইকেটের দেখা পান। পরের ওভারে আবারো বোলিং আক্রমণে এসে আরও ১৩ রান খরচ করে। চার ওভারে এক উইকেট পেলেও প্রতিপক্ষকে দেন ৫৫ রান।

পাথিরানা ম্যাচের শেষ ওভারে বল হাতে নেন। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন রোহিত। আইপিএলে এটি তার দ্বিতীয় শতক। অভিজ্ঞ এ ব্যাটার ৬৩ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি।

চেন্নাইয়ের হয়ে বল হাতে দুরন্ত পাথিরানা ২৮ রান খরচায় পান ৪ উইকেট।

এর আগে দলীয় আট রানে আজিঙ্কা রাহানের উইকেট হারালেও চেন্নাইয়ের বাকি টপ অর্ডার ব্যাটাররা রানের দেখা পান। দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করেন রাচীন রবীন্দ্র ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ২১ রান করা রাচীন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে জুটি ভাঙে।

ঋতুরাজ ও শিভম দুবে আক্রমণাত্মক ব্যাটিংয়ে তৃতীয় উইকেটে গড়েন ৯০ রানের জুটি। দুজনই ফিফটির দেখা পান। ৪০ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলে মোহাম্মদ নবির হাতে ধরা পড়েন ঋতুরাজ।

চতুর্থ উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে আরও ৩৬ রান যোগ করেন দুবে। শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শিকার হইয়ে ১৭ রানে ফেরেন মিচেল। এরপর মহেন্দ্র সিং ধোনি টানা তিন বলে মারেন ছক্কা। ইনিংসের শেষ বলে দৌড়ে দেন দুই রান। দুবে ৩৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৬ ও ভারতের সাবেক অধিনায়ক ধোনি ৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

হার্দিক পান্ডিয়া দুই উইকেট পেলেও চার ওভারে খরচ করেন ৪৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪ওয়াংখেড়ে স্টেডিয়ামচেন্নাই সুপার কিংসমুম্বাই ইন্ডিয়ান্সমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT