চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজের ক্যানভাসে রংতুলির জয় ছটা দিল চেন্নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

কাটার মাস্টারের ম্যাজিক দিয়েই শুরু এবারের আইপিএল। বল হাতে ছড়ালেন মুগ্ধতা। প্রতিপক্ষের ব্যাটাররা শুরুতেই হলেন নাজেহাল। দুই কোটি ভিত্তিমূল্যে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল চেন্নাই সুপার কিংস। নিজের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন বাংলাদেশি তারকা বোলার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের জয়ের ম্যাচে হলেন নায়ক।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক পেপ ডু প্লেসিস। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে চেন্নাই ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পা রাখে।

১৭৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করতে থাকে চেন্নাই। চার ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ১৫ রানে ইয়াশ দয়ালের শিকারে পরিণত হয়ে ফিরলে জুটি ভাঙ্গে।

বেঙ্গালুরুর বোলারদের তুলোধুনো করে ১৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন রাচীন রবীন্দ্র। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে রজত পাতিদারের তালুবন্দি হয়ে তিনি সাজঘরে ফেরার সময় চেন্নাইয়ের স্কোর ছিল ৭ ওভারে ২ উইকেটে ৭১ রান।

আজিঙ্কা রাহানেও মেরে খেলার পন্থা বেছে নেন। ১৯ বলে ২ ছক্কায় করেন ২৭ রান। ক্যামেরন গ্রিনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়ে ক্রিজ ছাড়েন। অজি ক্রিকেটার ড্যারিল মিচেল ১৮ বলে ২ ছক্কায় ২২ রানে গ্রিনের বলে লং অনে পাতিদারকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন।

শেষ ৫ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল ৪৬ রান, হাতে ছিল ৬ উইকেট। মোস্তাফিজের পরিবর্তে ব্যাটিং ইনিংসে ইমপ্যাক্ট খেলোয়াড় শিভম দুবে ও রবীন্দ্র জাদেজা ঠাণ্ডা মাথায় দলকে জয়ের পথে নিতে থাকেন। আলঝারি জোসেফ ১৭তম ওভারে ছিলেন খরুচে, দিয়ে বসেন ১৬ রান। তাতে জয়ের সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ১৮ রান।

Reneta

১৮তম ওভারে মারমুখী হন দুবে। তিনি মোহাম্মদ সিরাজের বলে হাঁকান দুইটি চার। জোসেফের করা ১৯তম ওভারের তৃতীয় বলে মারেন ছক্কা। পরের বলে লেগ বাইয়ে বাউন্ডারির সঙ্গে সঙ্গে জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই।

দুবে খেলেন ২৮ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৮ রানের সময় উপযোগী ইনিংস। জাদেজা ১৭ বলে এক ছক্কায় ২৫ রানে দুবের সঙ্গে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

বেঙ্গালুরুর হয়ে গ্রিন দুটি উইকেট পান। একটি করে উইকেট নেন দয়াল ও কর্ণ শর্মা।

বল হাতে দুর্দান্ত করা মোস্তাফিজ চার ওভারে ২৯ রান খরচায় ফিরিয়েছেন ডু প্লেসিস, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরুন গ্রিনকে। তার আইপিএল সেরা বোলিং এটি। এর আগে ২০১৬ সালে আইপিএলে নিজের অভিষেক আসরে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৬ রানে ৩ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। এছাড়া সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে আইপিএলে নিজের ৪৯তম ম্যাচে ৫০ উইকেট পূর্ণ করেছেন ফিজ। মোস্তাফিজের উইকেট সংখ্যা ৫১টি। সাকিবের উইকেট সংখ্যা ৬৩টি।

আগে ব্যাটে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ড প্লেসিস ও কোহলি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন তারা। ৫ম ওভারে বলে আসেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দেন টাইগার বোলার। রবীন্দ্র জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান ডু প্লেসিসকে। ২৩ বলে ৩৫ রান করেন প্রোটিয়া ব্যাটার। ওভারের শেষ বলে রজত পাতিদারকে ফিরিয়ে এনে দেন দ্বিতীয় সাফল্য। প্রথম ওভারে ৪ রান খরচায় ফিজ নেন দুই উইকেট।

ষষ্ঠ ওভারে দীপক চাহার ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। গোল্ডেন ডাক মেরে ফিরে যান অজি অলরাউন্ডার।

১২তম ওভারে ফের বলে আসেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেও জোড়া শিকার করেন। ওভারের দ্বিতীয় বলে কোহলিকে ফেরান জাদেজার ক্যাচ বানিয়ে। ২০ বলে ২১ রান করেন কোহলি। চতুর্থ বলে ক্যামেরুন গ্রিনকে সরাসরি বোল্ড করেন টাইগার পেসার। ২২ বলে ১৮ রান করেন গ্রিন। ওভারটিতে ৩ রান খরচ করেন মোস্তাফিজ।

১৭তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন মোস্তাফিজ। ওভারটিতে ৭ রান দেন। একটি চারের মার হজম করতে হয়েছে বাংলাদেশের তারকা বোলারকে।

১৯তম ওভারে নিজের শেষ দায়িত্ব পালনে এসে একটু খরুচে ছিলেন ফিজ। যদিও দুটি উইকেট পেতে পারতেন। ওভারের প্রথম ও চতুর্থ বলে ক্যাচের সুযোগ ছিল দুটি, তবে ফিল্ডারের নাগালের বাইরে থাকায় পুনরায় সাফল্য দেখা হয়নি। ওভারটি একটি চার ও একটি ছক্কা হজম করে ১৬ রান দেন টাইগার পেসার।

অনুজ রাওয়াত ও দিনেশ কার্তিকে ইনিংস শেষ করে বেঙ্গালুরু। ইনিংসের শেষ বলে রাওয়াত রানআউট হন। তার আগে চারটি চার ও তিনটি ছক্কায় ২৫ বলে ৪৮ রান করেন। তিনটি চার ও দুটি ছক্কায় ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন কার্তিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪এমএ চিদাম্বরাম স্টেডিয়ামচেন্নাইবেঙ্গালুরুমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT