চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ ঝড়ে বিধ্বস্ত কোহলির বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনি ম্যাচে চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রথম ম্যাচেই ঝলক দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দিয়েছেন টাইগার পেসার। দুই ওভার বল করে ফিরিয়েছেন চার ব্যাটারকে।

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক পেপ ডু প্লেসিস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৫ উইকেটে ৭৯ রান তুলেছে বিরাট কোহলিরা। অনুজ রাওয়াত ১ বলে ১ রানে একং দিনেশ কার্তিক ৩ বলে ১ রানে ক্রিজে আছেন।

আগে ব্যাটে নেমে বেঙ্গালুরুকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ড প্লেসিস ও কোহলি। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন তারা। ৫ম ওভারে বলে আসেন মোস্তাফিজ। ওভারের তৃতীয় বলে চেন্নাইয়ের প্রথম সাফল্য এনে দেন টাইগার বোলার। রবীন্দ্র জাদেজার ক্যাচ বানিয়ে ফেরান ডু প্লেসিসকে। ২৩ বলে ৩৫ রান করেন প্রোটিয়া ব্যাটার। ওভারের শেষ বলে রজত পাতিদারকে ফিরিয়ে এনে দেন দ্বিতীয় সাফল্য। প্রথম ওভারে ৪ রান খরচায় ফিজ নেন দুই উইকেট।

ষষ্ঠ ওভারে দীপক চাহার ফেরান গ্লেন ম্যাক্সওয়েলকে। গোল্ডেন ডাক মেরে ফিরে যান অজি অলরাউন্ডার।

১২তম ওভারে ফের বলে আসেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেও জোড়া শিকার করেন। ওভারের দ্বিতীয় বলে কোহলিকে ফেরান জাদেজার ক্যাচ বানিয়ে। ২০ বলে ২১ রান করেন কোহলি। চতুর্থ বলে ক্যামেরুন গ্রিনকে সরাসরি বোল্ড করেন টাইগার পেসার। ২২ বলে ১৮ রান করেন গ্রিন। ওভারটিতে ৩ রান খরচ করেন মোস্তাফিজ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল ২০২৪চেন্নাইবেঙ্গালুরুমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT