চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনিদের কাঁদিয়ে প্লে-অফে কোহলির বেঙ্গালুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ পূর্বাহ্ণ ১৯, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে নামার আগে প্লে-অফের দৌড়ে এগিয়ে ছিল চেন্নাই সুপার কিংস। সমীকরণ মাথায় রেখে টিকে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। চেন্নাইয়ের ঘরের মাঠে তাদের হারানোর পাশাপাশি সমীকরণ উতরে প্লে অফে পৌঁছেছে বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিসের দল। অন্যদিকে লিগপর্ব থেকে আসর শেষ মহেন্দ্র সিং ধোনিদের।

প্লে-অফে খেলার জন্য বেঙ্গালুরুর সামনে সমীকরণ ছিল ১৮ রান কিংবা ১১ বল হাতে রেখে জিততে হবে। চেন্নাইয়ের চ্যালেঞ্জ ছিল তা এড়ানো। ধোনি-কোহলির মুখোমুখি লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে বেঙ্গালুরু। চেন্নাইকে ২৭ রানে হারিয়ে রানরেটে এগিয়ে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান র‌য়্যালস ও সানরাইজার্স হায়দবাদের সঙ্গী হয়েছে তারা।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় চেন্নাই। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহ গড়ে বেঙ্গালুরু। জবাবে ৭ উইকেটে ১৯১ রানে থামে চেন্নাই।

Banglabid

বেঙ্গালুরু ব্যাটারদের সকলেই দারুণ করেছেন। ডু প্লেসিস ৩৯ বলে ৫৪, কোহলি ২৯ বলে ৪৭, রজত পাতিদার ২৩ বলে ৪১ এবং ক্যামেরুন গ্রিন ১৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। দিনেশ কার্তিক ৬ বলে ১৪ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ১৬ রানের ক্যামিও উপহার দেন।

চেন্নাই বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর দুটি এবং তুষার দেশপান্ডে ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন।

রানতাড়ায় নেমে চেন্নাইয়ের হয়ে দারুণ করেছেন রাচীন রবীন্দ্র। ৩৭ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন কিউই অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজা ২২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে ডারেননি। আজিঙ্কা রাহানে ২২ বলে ৩৩ এবং ধোনি ১৩ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

Reneta

বেঙ্গালুরুর যশ দয়াল দুটি এবং গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ, লোকি ফার্গুসন ও ক্যামেরুন গ্রিন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪কোহলিচেন্নাইধোনিপ্লে-অফবেঙ্গালুরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT