চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একযুগ পর আইপিএল ফাইনাল চেন্নাইয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ফাইনাল খেলোয়াড়রা চেন্নাইয়ে একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় এক যুগ আগে আইপিএল ফাইনালের আয়োজন করেছিল চেন্নাই। ১৭তম আসরে ফের আয়োজনের সুযোগ পেয়েছে শহরটি। আগামী ২৬ মে চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে চলতি আসরের ফাইনাল গড়াবে। এর আগে ২০১১ ও ২০১২ সালে ফাইনালের আয়োজন করেছিল। দুই আসরেই ফাইনাল খেলেছিল চেন্নাই সুপার কিংস। ২০১১ আসরে ঘরে শিরোপাও তুলেছিল স্বাগতিক দল।

গত ফেব্রুয়ারিতে আইপিএলের চলতি আসরের একাংশের দিনক্ষণ জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেয়া হয় ২১ ম্যাচের সূচি। তখন জানানো হয়েছিল, ভারতের জাতীয় নির্বাচনের তারিখ প্রকাশ করার পর টুর্নামেন্টের দ্বিতীয়াংশের সূচি দেয়া হবে। এরই মধ্যে নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত ধাপে নির্বাচন হবে দেশটিতে।

সোমবার দ্বিতীয় অংশের দিনক্ষণ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৮ এপ্রিল চেন্নাই ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় অংশ। এই ধাপে প্লে-অফসহ ম্যাচ হবে মোট ৫২টি। সবমিলিয়ে এবারের আসরে ম্যাচ হবে ৭৪টি।

Banglabid

আগামী ১৯ মে  গৌহাটিতে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শেষ হবে আইপিএলের লিগ পর্ব। প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ মে। এলিমিনেটর হবে ২২ মে। দুটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে, আর ফাইনাল হবে ২৬ মে। দুটি ম্যাচ গড়াবে চেন্নাইয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪আহমেদাবাদচেন্নাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT