চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি, উদাহরণ দেবে আম্পায়ার সৈকতের

খবর ভারতীয় গণমাধ্যমে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমান ইস্যুতে নিরাপত্তার কারণ দেখিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিতে আইসিসিতে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির আবেদনে সাড়া মেলার সম্ভাবনা ক্ষীণ, বলছে ভারতীয় গণমাধ্যম। ভারতেই অন্য ভেন্যুতে খেলার প্রস্তাব আসতে পারে আইসিসি থেকে, সেক্ষেত্রে টানা হতে পারে বর্তমানে আয়োজক দেশটিতে আম্পায়ারিং চালিয়ে যাওয়া বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের উদাহরণ।

বরোদায় রোববার ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব সামলেছেন শরফুদ্দৌলা সৈকত। টি-টুয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ অফিসিয়াল হিসেবে দেখা যেতে পারে তাকে ও বাংলাদেশের আরেক আম্পায়ার গাজী সোহেলকে। তাদের উদাহরণ টেনে বাংলাদেশের ম্যাচ ভারতে রাখতেই বিসিবিতে প্রস্তাব দিতে পারে আইসিসি।

ভারতের গণমাধ্যমে খবর, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় আছে চেন্নাই ও থিরুভানান্থাপুরাম।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য আগেই বলে রেখেছেন, ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতেই খেলা।

গুজরাটের বরোদায় রোববার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বৈঠক করেছেন। সেই বৈঠকে বিকল্প ভেন্যু প্রস্তাবের সিদ্ধান্ত হয়েছে কিনা তা আয়োজন দেশটির সংবাদমাধ্যম জানাতে পারেনি। তবে আভাস দিয়েছে, সোমবার বাংলাদেশকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআমিনুল ইসলামচেন্নাইজয় শাহবাংলাদেশবিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT