চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেলের ক্যামিওর পর শেষ বলে রিংকুর ব্যাটে জিতল কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ পূর্বাহ্ণ ০৯, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ দুই ওভারে জয়ের জন্য ২৬ রান প্রয়োজন ছিল কলকাতা নাইট রাইডার্সের। ১৯তম ওভারে বলে আসেন স্যাম কারেন। ওভারটিতে তিন ছক্কা হাঁকিয়ে ২০ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পোঁছান আন্দ্রে রাসেল। শেষ ওভারে যদিও ঝলক দেখিয়েছেন পাঞ্জাব বোলার আর্শ্বদীপ সিং। রানআউট করে রাসলকে ফেরালেও শেষ বলে চার মেরে কলকতার জয় নিশ্চিত করে দেন রিংকু সিং।

ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছে কলকাতা। টস জিতে আগে ব্যাটে নেমে ৭ উইকেটে ১৭৯ রান করে পাঞ্জাব। জবাবে ব্যাটে নেমে ইনিংসের শেষ বলে জয় পায় কলকাতা। জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে এখন কলকাতা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে সাতে পাঞ্জাব।

কলকাতার ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ২৯ রানে ফেরেন দুই ব্যাটার। কলকাতা বোলাদের প্রতিরোধে খুব একটা হাত খুলতে পারেনি সফরকারী দল। ধারাবাহিকভাবে হারাতে থাকে উইকেট। ১৭.২ ওভারে ১৩৯ রানে অতিথি দল হারায় ৭ উইকেট। শাহরুখের ৮ বলে ২১ ও হারপ্রীতের ৯ বলে ১৭ রানের অপরাজিত ইনিংসে ১৭৯ রানে থামে পাঞ্জাব। ৪৭ বলে ৫৭ রান করেছেন শেখর ধাওয়ান। বাকীদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী নিয়েছেন ৩টি উইকেট। হারশিত রানা নেন ২টি। এছাড়া সুয়াষ শর্মা ও নিতিশ রানা নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি কলকাতার। ৩৮ রানে হারায় প্রথম উইকেট। গুরবাজ ফেরেন ১২ বলে ১৫ রান করে। ৭.২ ওভারে দলীয় ৬৪ রানে ফেরেন জেসন রয়। ২৪ বলে ৩৮ রান করে। কলকাতার ১১৫ রানে ফেরেন ভেঙ্কেটশ আয়ার। ১৩ বলে ১১ রান করে।

১৫.২ ওভারে ১২৪ রানে চতুর্থ উইকেট হারায় নাইট রাইডার্স। ৩৮ বলে ৫১ রান করে ফেরেন অধিনায়ক নিতিশ রানা। এরপর রিংকু সিংকে সঙ্গী করে জয়ের জন্য দুই রান বাকী থাকতে রানআউট হন রাসেল। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ বলে ২ রান দরকার থাকলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন রিংকু। ১০ বলে ২১ রান করেন তিনি।

Reneta

পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নিয়েছেন রাহুল চাহার। হারপ্রীত ও নাথান এলিস নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩কলকাতাপাঞ্জাবরাসেলরিংকুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT