চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধোনির কাছে হারতে কোনো আপত্তি নেই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ৩০, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের ১৬তম আসরে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়ে শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের সঙ্গে হারতেও কোনো আপত্তি নেই গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। শিরোপা হাতছাড়া হলেও ধোনির জয়ে বরং খুশিই হয়েছেন পান্ডিয়া।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার বৃষ্টিবিঘ্নিত ফাইনালে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস।

ম্যাচ শেষে ২৯ বর্ষী পান্ডিয়া বলেছেন,  ‘আমি তার (ধোনি) জন্য অনেক খুশি হয়েছি। এটা তার ভাগ্যেই লেখা ছিল। আমাকে যদি হারতেই হয়, তবে ধোনির কাছে হারতে কোনো আপত্তি নেই। গতবছর বলেছিলাম ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই ঘটে। আমার দেখা ভালো মানুষদের একজন তিনি। ঈশ্বর আমার প্রতি সদয় ছিলেন, কিন্তু আজ মনে হয় ঈশ্বর তাকে একটু বেশি দিয়েছেন।’

Banglabid

২১ বছর বয়সী শাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে টাইটান্স। বৃষ্টির পর চেন্নাইয়ের জয়ের জন্য পরিবর্তিত লক্ষ্য ১৫ ওভারে ১৭১ রানের হয়।

বৃষ্টির কারণে শিরোপা জয়ের সম্ভাবনা বাধা পড়েছে কিনা সেটি নিয়েও হার্দিক বলেছেন, ‘আমি সেই ছেলেদের মতো নই, যারা অজুহাত দিতে পছন্দ করে। সিএসকে আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তবে আমাদের ব্যাটিংও ভালো ছিল। বিশেষ করে শাইয়ের কথা আলাদা করে বলতেই হয়। এই পর্যায়ে এসে সে দুর্দান্ত খেলেছে। তার মঙ্গল কামনা করি এবং সে ভবিষ্যতে বিস্ময়কর কিছু করতে চলেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিপান্ডিয়াফাইনালভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT