চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সরকারের দুর্নীতি থাকলেও তদন্ত হবে: জাহেদ উর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনের পর আগের সরকারের পাশাপাশি বর্তমান সরকারের মধ্যেও কোনো অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দুদক এখনও পুনর্গঠিত হয়নি।

এটি সম্পন্ন হলে বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হবে। তিনি আরও বলেন, শুধু আগের সরকারের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের ভেতরেও কোনো অনিয়ম থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

তিনি জানান, দুর্নীতির পথ বন্ধ করতেই সরকার এ ধরনের কার্যক্রমে জোর দিচ্ছে এবং এ লক্ষ্যে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।

সরকারের সমালোচনার অভিযোগে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে।

Reneta

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বা অস্থিরতা তৈরির চেষ্টা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে শুধুমাত্র মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি করা উচিত নয়।

সরকারি সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে না- এমন অভিযোগ স্বীকার করে তিনি বলেন, নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় দোকান বন্ধের সময় পরিবর্তন বা অফিস সময় কমানোর মতো সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তির বিষয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে সিদ্ধান্ত নিচ্ছে। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহেদ উর রহমানপ্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টাবর্তমান সরকারের দুর্নীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT