চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে জনস্বার্থে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে, ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে নয়।

আজ (২৮ জুলাই) মঙ্গলবার ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ২৫ বছর হলে যে কাউকে অবসরে পাঠানো যেতে পারে। যেসব ৩২ জনকে অবসরে পাঠানো হয়েছে, তারা সবাই ২০১৮ সালের নির্বাচনের সময় জেলা প্রশাসক ছিলেন।

তবে তাদের ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে অবসরে পাঠানো হয়নি উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, কিন্তু ২০১৮ সালের নির্বাচন নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। চাকরির মেয়াদ বিবেচনায় তাদের অবসরে পাঠানো হয়েছে।২০১৮ সালের নির্বাচন থেকেই বাংলাদেশের ধ্বংস শুরু হয়েছে। ওই নির্বাচনের বিচার না হলে খারাপ হবে। ২০০৮ সালের নির্বাচনও পর্যালোচনা করা দরকার।

এর আগে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বিবেচনায় সরকারি চাকরি আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

সরকারি সূত্র বলছে, অবসরে পাঠানো কর্মকর্তাদের প্রায় সবাই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। তারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দায়িত্বে ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহেদ উর রহমানযুগ্ম-সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT