বাংলাদেশ

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রামিসা হত্যা মামলার বিচারকাজ চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই তা সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মঙ্গলবার ২ জুন মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান আছে। তিনি বলেন, নিহত শিশুদের মরদেহের ময়নাতদন্ত হয়নি, তবে ময়নাতদন্ত করা উচিত ছিল।

তিনি আরও বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকার যান চলাচল ব্যবস্থা আরও শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশাগুলো মহানগর এলাকার বাইরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে এবং যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না। তবে সেখানে কোনো সরকারি স্থাপনা নির্মাণ করা হলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

মাদক নিয়ন্ত্রণ আইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইনি সীমাবদ্ধতার কারণে অভিযুক্তদের দীর্ঘ সময় আটক রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে মাদক নিয়ন্ত্রণ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়:রামিসা হত্যা মামলা স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…