চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুরির মামলার তদন্তে নেমে অবৈধ অস্ত্রের সন্ধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ গ্রেপ্তারকৃতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরানীগঞ্জের একটি বাসায় টাকা-স্বর্ণালঙ্কারের সঙ্গে চুরি হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র। তবে এই চুরির ঘটনায় পুলিশে কোনো অভিযোগ করেননি বাসার মালিক। কারণ অস্ত্রগুলো অবৈধ ছিল।

পরে রাজধানীর চকবাজারের একটি চুরির ঘটনায় চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের পর অবৈধ এসব আগ্নেয়াস্ত্রের সন্ধান পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় কেরানীগঞ্জের ওই বাসার মালিক শাহীনকে। তার কাছেই অস্ত্রগুলো সংরক্ষিত ছিল।

পুলিশ জানায়, চকবাজারের ইসলামবাগ এলাকায় ঈদের ছুটিতে গত ১২ এপ্রিল একটি চুরির ঘটনার জেরে দুই নারীসহ সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তে শাহীনসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি বিদেশি পিস্তলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

Banglabid

গ্রেপ্তাররা হলেন মো. রাজীব হোসেন রানা (২৮), মো. শাহীন (৪০), মো. আবুল হাসান সুজন (২৫), মো. পারভেজ নুর (৩৮) ও মানিক চন্দ্র দাস (৩৬)।

তবে এই চক্রের আরও দুই সদস্য রশিদ মিয়া (৪৬) ও হাসান শাহারিয়ার পাপ্পু (৩৫) পলাতক রয়েছেন। এরমধ্যে রশিদ বিদেশে পলাতক, আর শাহারিয়ারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) ড. খ. মহিদ উদ্দিন।

Reneta

তিনি বলেন, চকবাজারের ইসলামবাগ এলাকার একটি বাড়িতে গত ১২ এপ্রিল চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্তে নেমে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রের মূলহোতা মামুন ২২ মামলার আসামি। মামুনের অন্যতম সহযোগী তার মা হাসিনা। তারা স্থানীয়ভাবেই চোর হিসেবে পরিচিতি। চুরি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়ে চক্র গড়ে তোলেন মামুন। তার গড়ে তোলা ১০ থেকে ১২ জনের চক্রটি স্থানীয়ভাবে মামুন বাহিনী হিসেবে পরিচিত। তারা নানা কৌশলে বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করে আসছিলেন।

চুরি যাওয়া মালামাল উদ্ধারে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও তদন্তে নেমে অস্ত্রের তথ্য পায় তদন্তকারী কর্মকর্তা। পরে জানা যায়, মামুনের চক্রের একটি অংশের সদস্য রাজীব হোসেন রানাসহ তিন সদস্য প্রায় এক বছর আগে কেরানীগঞ্জ মডেল থানার একটি বাসায় চুরির ঘটনা ঘটায়। কিন্তু রহস্যজনকভাবে এই ঘটনায় থানা পুলিশে কোনো অভিযোগ করেনি। এর কারণ এই বাসা থেকেই টাকা পয়সা ও স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু অস্ত্র চুরি হয়ে যায়। ফলে এই অবৈধ অস্ত্রের মালিক শাহিন কোনো অভিযোগ করেননি।

পরে অস্ত্রের মালিক শাহিনকে গ্রেপ্তারের পর গত ২২ এপ্রিল থকে ২৭ এপ্রিল পর্যন্ত টানা পাঁচদিন ধারাবাহিক অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্র ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আরও চারজনকে।

গ্রেপ্তার রানার বিরুদ্ধে ১০টি মামলা, সুজনের বিরুদ্ধে একটি, মানিকের বিরুদ্ধে চারটি ও পারভেজের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। বর্তমানে তারা পুলিশের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে রয়েছেন। এই ঘটনায় দুজন পলাতক।

গত এক বছরে চুরি করে পাওয়া অস্ত্রগুলো নানা কৌশলে হাত বদল হয় উল্লেখ করে অতিরিক্ত কমিশনার মহিদ বলেন, মামুনের চক্রটি মূলত চুরির সঙ্গে জড়িত। সাধারণত কোনো চক্র যখন গড়ে ওঠে তখন তারা নানা সরঞ্জাম সংগ্রহ করে বড় ধরনের কাজ করে থাকে। তেমনি এই অস্ত্রগুলোর অপব্যবহারের সুযোগ ছিল। তবে আমাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অস্ত্রগুলো একাধিকবার হাত বদল বা কেনাবেচা হয়েছে। কিন্তু অস্ত্রগুলো কোনো ধরনের ব্যবহারের তথ্য পাইনি। ব্যবহারের আগেই উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যার বাসা থেকে অস্ত্রগুলো চুরি হয়েছে। তিনি কোনো অভিযোগ করেননি। এমন কি আমাদের তদন্তে যখন গ্রেপ্তার হয়েছে তখন সে অস্ত্রর বৈধতার কোনো তথ্য দিতে পারেননি। অস্ত্রগুলো চুরি হওয়ার পরে তিন হাতে বদল হয়েছে। অবৈধ অস্ত্র তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অস্ত্রের সন্ধানচুরির মামলাডিএমপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের জন্মদিন উদযাপন

পরবর্তী

স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ছবি এডিট করে ব্ল্যাক মেইল করতেন তারা

পরবর্তী
বন্দি ছাত্ররা পুলিশের পাহারায় আদালত ভবনের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের ছবি এডিট করে ব্ল্যাক মেইল করতেন তারা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের ছবি, রোগী ও দর্শনার্থীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ী থেকে ছাগল কিনে কারওয়ান বাজারে ফিরতে পারলেন না মাংস বিক্রেতা

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT