হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা বলছেন, অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করেছেন তারা। সংঘটিত প্রতিটি ঘটনা খতিয়ে দেখে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে তদন্ত সংস্থা।








