চট্টগ্রামের সমবেশে বিএনপি’র সিনিয়র নেতারা বলেছেন, সরকার পতনের একদফা আন্দোলন শুরু হয়ে গেছে। তারা বলেন, মানুষকে আর ভয়ভীতি দেখিয়ে কাজ হবে না। দেশে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, লজ্জা থাকলে সরকারের এখনই পদত্যাগ করা উচিত। আর কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।






