চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফজাল হোসেনের সঙ্গে ‘কোলাহল’ এর আড়াই ঘণ্টা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
বিনোদন
A A
আফজাল হোসেনের সঙ্গে ‘কোলাহল’ এর আড়াই ঘণ্টা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন কন্টেন্ট প্লাটফর্ম ‘কোলাহল’ গত প্রায় ১ বছর ধরে নানান ধরনের ভিজ্যুয়াল কন্টেন্ট প্রকাশ করে যাচ্ছে। এবারের ঈদ উপলক্ষে তারা প্রকাশ করছে আফজাল হোসেনের দীর্ঘ সাক্ষাৎকার। প্রায় আড়াই ঘণ্টার এই সাক্ষাৎকারটি ঈদের দিন থেকে টানা ৩ দিন ধারাবাহিকভাবে অবমুক্ত হবে মোট ৫ টি প্লাটফর্মে।

তানভীর তারেক এর গ্রন্থনা ও উপস্থাপনায় ‘কোলাহল উইথ আফজাল হোসেন’ শিরোনামের এই অনুষ্ঠানটি মূলত বরেণ্য এই অভিনেতা-নির্মাতার জীবনের নানান আঙ্গিক নিয়ে আলোকপাত করা হয়েছে। একই সাথে এই অনুষ্ঠানের একটি বিশেষ সেগমেন্টে আড্ডায় অংশ নিয়েছেন আরো তিন তরুণ সাংবাদিক। অনিন্দ্য মামুন, শ্রাবণী রাখী ও অপূর্ণ রুবেল।

কোলাহলের নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়েছে এই অনুষ্ঠানটি। স্বাধীন মিউজিক অ্যাপ, কোলাহল পডকাস্ট, তানভীর তারেক- এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এ এই এক্সক্লুসিভ অনুষ্ঠানটি অবমুক্ত করা হবে।

Banglabid

অনুষ্ঠানটি প্রসঙ্গে আফজাল হোসেন বলেন,‘খুব দীর্ঘ সময়ের পরিচয় নেই তানভীরের সাথে। কিন্তু যতগুলো বছর ধরে ওকে চিনেছি, সে সময়টুকুতে আমাদের দুজনার এক ধরনের সৃজনশীল ভাবনার আদান প্রদান হয়েছে। সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টি খুব জরুরী। সে কারণেই আড্ডাটা এত দীর্ঘ হলেও আমার আলাপ করতে খারাপ লাগেনি।’

আফজাল হোসেনের সঙ্গে ‘কোলাহল’ এর আড়াই ঘণ্টার সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের সঞ্চালক তানভীর তারেক বলেন,‘আফজাল হোসেন আমাদের কাছে এক আরাধ্যজন। তার বর্ণিল ক্যারিয়ারের নানান ধরনের বাঁক রয়েছে। ক্ষেত্র রয়েছে। এ ধরনের ব্যক্তিত্বদের আমি মনে করি ২৫/৩০ মিনিটের অনুষ্ঠানে বাঁধা যায় না। বা তার জীবন-দর্শন নিয়ে এত অল্প সময়ে কোনো আলোকপাত করা যায় না। কোলাহল যেহেতু অনলাইন কন্টেন্ট প্লাটফর্ম, তাই এই কাজটি করতে চাইলাম। আমি মনে করি নানান ধরনের অনুষ্ঠানের ভীড়ে এই আলোচনাটা এবারের ঈদের সবচেয়ে আলাদা ও অন্যরকম এক কথপোকথন। দর্শকদের কাছে এটি বিশেষ ঈদ উপহার।’

অনুষ্ঠানটির প্রধান চিত্রগ্রাহক ও পরিচালনা করেছেন মোস্তাফিজ মিঠু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিন্দ্য মামুনঅপূর্ণ রুবেলআফজাল হোসেনঈদলিড বিনোদনসাক্ষাৎকার
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজ-হাসানের ৫-৩, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে র‍্যাগিং: ববি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত ২০

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT