চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা ও পাল্টা হামলায় ইন্টারনেট-ডিস ব্যবসায়ী নিহত

সুমন রয়সুমন রয়
১০:৩০ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী মোড় এলাকায় এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী মিনহাজুল আবেদিন রিজভী (৩৬)কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলা ও পাল্টা হামলা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রিজভী নরসিংদী পৌর শহরের বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিস ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ একটি গলিতে রিজভী এবং তার দলের সঙ্গে একটি প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, এরপর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল। হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসেন রিজভী ও তার দল। কিন্তু পাল্টা হামলার শিকার হয়ে রিজভী নিহত হন।

এদিকে, রিজভী বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতি, অপহরণ, অস্ত্র এবং মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্যবসায়ীকে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT