চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক নারী দিবসে শ্রীমঙ্গ‌লে চা শ্রমিকদের র‍্যালি

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৭:০৪ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৫
জনপদ, মৌলভীবাজার
A A
শ্রীমঙ্গলে নারী দিবসের র‍্যালিতে অংশগ্রহণকারী চা শ্রমিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

“অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে শহরের মৌলভীবাজার রোডস্থ লেবার হাউস হলরুমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আইএলও , আইপিডিএ- এর সহযোগিতায় সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা রেখা বাকতির সভাপতিত্বে বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালির সহ সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি পংকজ কন্দ, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী প্রমুখ।

সভায় নারী দিবসে সেমিনার, কর্মশালা এবং আলোচনা সভা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উদ্বোধনী বক্তব‌্য দেন এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। যেখানে নারী শ্রমিকরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নিজেদের অধিকারের বিষয়ে আলোচনা করেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ নারী শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং কর্মস্থলের পরিবেশের উন্নতি সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নারী দিবসের প্রধান লক্ষ্য হলো চা শ্রমিক নারীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেইসাথে একদিকে যেমন এটি নারী শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা করে এবং তাদের ন্যায্যতা নিশ্চিত করার জন্যও গুরুত্বপূর্ণ, তেমনি এটি তাদেরকে বিভিন্ন ধরনের বৈষম্য, শোষণ ও নির্যাতন থেকে মুক্ত করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের চা শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি খাত হলেও এই খাতের শ্রমিকরা বিশেষ করে নারীরা একধরণের অবহেলার শিকার, তবে চা শ্রমিক ইউনিয়ন নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অবস্থা উন্নয়ন এবং শ্রমিকদের প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে নানা ধরনের আন্দোলন এবং সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে। এই উদ্দেশ্যে প্রতিবছর নারী দিবস পালন করা হয়, যাতে চা শিল্পে কর্মরত নারীদের অবদান এবং তাদের অধিকার বিষয়ে সকলকে সচেতন করা যায়।

ট্যাগ: অন্তর্জাতিক নারী দিবসচা শ্রমিক ইউনিয়নর‌্যালিশ্রীমঙ্গল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ আবু সাঈদের পরিবারকে ইফতার পাঠালেন তারেক রহমান

পরবর্তী

টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটাররা টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে, সিরিজের সূচি প্রকাশ

DMP Commissioner addresses press on security and law enforcement issues. Channel i News - চ্যানেল আই নিউজ

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বার্তা ডিএমপি কমিশনারের

সর্বশেষ

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT