চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক নারী দিবস আর্চারিতে দিয়ার স্বর্ণপদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট-২০২৩’ হয়ে গেল। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে বিভিন্ন ক্যাটাগরিতে হয়েছে খেলা।

দেশের বিভিন্ন ক্লাব, সার্ভিসেস সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা এবং বিকেএসপি থেকে ক্যাটাগরি ‘ক’ এবং ক্যাটাগরি ‘খ’তে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে শুধুমাত্র একক ইভেন্টে খেলা হয়।

ক্যাটাগরি ‘ক’ রিকার্ভ একক ইভেন্টে বাংলাদেশ আনসারের দিয়া সিদ্দিকী স্বর্ণ, বিকেএসপির উম্মেচিং মারমা রুপা এবং বিকেএসপির ফামিদা সুলতানা নিশা ব্রোঞ্জ জিতেছেন।

Banglabid

একই ক্যাটাগরির কম্পাউন্ড একক ইভেন্টে বাংলাদেশ আনসারের বন্যা আক্তার স্বর্ণ, আর্মি আর্চারি ক্লাবের সুস্মিতা বনিক রুপা এবং বিকেএসপির পুষ্পিতা জামান ব্রোঞ্জ মেডেল জিতেছেন।

‘খ’ ক্যাটাগরির রিকার্ভ একক ইভেন্টে সবাই বিকেএসপির। মনিরা আক্তার স্বর্ণ, উর্মি খাতুন রুপা এবং খুর্শিদা জাহান ব্রোঞ্জ পদক জিতেছেন।

একই ক্যাটাগরির কম্পাউন্ড একক ইভেন্টে আর্মি আর্চারি ক্লাবের ঝর্না খাতুন স্বর্ণ, বিকেএসপির কুলছুম আরা খাতুন রুপা এবং বিকেএসপির উম্মে হাবিবা অনন্যা ব্রোঞ্জ পদক জিতেছেন।

Reneta

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শামীমা সাত্তার মিমু পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ফারহাদ জেসমিন লিটি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনসারআন্তর্জাতিক নারী দিবসআর্চারিআর্মিদিয়াবিকেএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT