ডিজিটাল দুনিয়া হলেও আন্তর্জাতিক বাণিজ্য এখনো আটকে আছে মান্ধাতার আমলের কাগজ-পত্রের বেড়াজালে। বাংলাদেশ থেকে পণ্য পাঠাতে কিংবা বিদেশ থেকে পণ্য আনতে এখনো ৩০ থেকে ৪০ ধরনের ফর্ম পূরণ আর কমপক্ষে ২৪০ পৃষ্ঠার কাগজ জমা দিতে হয়। এটি আন্তর্জাতিক বাণিজ্যে গতিশীলতার অন্তরায় বলে মনে করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- আইসিসি’র সভাপতি মারিয়া ফার্নান্দা গার্জা। লালফিতার দৌরাত্ম্য বন্ধ আর ছাপা কাগজের জঞ্জালমুক্ত আমদানী-রপ্তানী বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।






