চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধী-খুনি ও লুটেরাদের বিচার করা হবে: ধর্ম উপদেষ্টা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:১৫ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
জনপ্রিয় ধর্ম উপদেষ্টা বক্তা ও রাজনৈতিক নেতা সমাবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না। যারা সত্যিকারের অপরাধী, যারা মানুষ খুন করেছে দেশের টাকা লুট করে নিয়ে গেছে তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরাম এবং কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ চকরিয়া ফাসিয়াখালীর আহসান হাবিবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে আহত করেছে তাদের সকলকেই আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ বিচার করবে এই সরকার। ইতিমধ্যে অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।

Banglabid

তিনি বলেন, কেউ-ই আইনের উর্ধ্বে নয়, বর্তমান সরকার দেশে একটি সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যে সরকার সংস্কার কাজ করে যাচ্ছে।

ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবে শহীদ ওয়াসিমদের জাতি চিরদিন স্বরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহীদ এবং আহত পরিবার আজীবন সহায়তা পাবে। পরবর্তী সরকারও যাতে এই কার্যক্রম চলমান রাখে তা নিশ্চিত করা হবে।

তিনি জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে সরকারের প্রতিশ্রুত ৩০ লাখ টাকা করে সহায়তা দেয়ার কথা ঘোষণা দেন।

Reneta

উপদেষ্টা সকালে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে শহিদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেয়া দুই লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন।

দুপুরে পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে দুই লাখ টাকার চেক তুলে দেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলমের হাতে। এ সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

পরে শহীদ আহসান হাবিব এবং ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন আ ফ ম খালিদ হোসেন।

চেক বিতরণের সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারসহ ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারের পেকুয়াড. আ ফ  ম খালিদ হোসেনরাজনৈতিক প্রতিহিংসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT