চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ বছরের শিশুর মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:২১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশু মারা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাশের বাড়ি থেকে অন্য শিশুদের সাথে বিয়ের অনুষ্ঠান দেখতে আসে ৫ বছরের শিশু আবদুল হামিম, এসময় অসাবধানবশত সাউন্ডবক্সের হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যূতায়িত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় হামিম।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর গোঁয়াখালী এলাকার আখতার আহমদের ছেলে মোস্তাকের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশু আবদুল হামিম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার মো. কামাল হোসেন ও আনিছা বেগম দম্পতির ছেলে। সে পেকুয়ায় নানার বাড়িতে বেড়াতে আসে।

নিহতের নানা নেছার আহমদ বলেন, আমার বড় মেয়ে আনিছার ছেলে হামিম আমার বাড়িতে থাকে। অন্য শিশুদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে কারেন্টর তারে জড়িয়ে মারা যায়।

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে হামিম নামে এক শিশু সাউন্ডবক্সের মাল্টিপ্লাগের তারে জড়িয়ে মারা যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পেকুয়া বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বিয়ের অনুষ্ঠানে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে নিহত শিশু লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগ: কক্সবাজারের পেকুয়াবিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরবর্তী

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব

পরবর্তী
নোয়াবের লোগো ও নাম, বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে: নোয়াব

পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় ৮০ জনেরও বেশি নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে শিয়া সুন্নি সহিংসতায় ৮০ জনেরও বেশি নিহত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT