মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানদের ফিলাডেলফিয়ার বিপক্ষে দারুণ লড়েছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচেজুড়ে ছিল গোলের বন্যা, দুদলেরই একজন করে এনেছেন হ্যাটট্রিক। শেষে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৬-৪ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মিয়ামি।
ঘরের মাঠে হ্যাটট্রিক করেছেন মিয়ামির লুইস সুয়ারেজ, এবং জোড়া গোল করেছেন জার্মান বার্তারমে, একটি গোল করেছেন রদ্রিগো ডে পল। ফিলাডেলফিয়ার হ্যাটট্রিক করেছেন মিলান ইলোস্কি এবং এটি গোল করেছেন ব্রুনো দামিয়ানি।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ইলোস্কির গোলে এগিয়ে যায় সুলিভানদের দল। নবম মিনিটে পেনাল্টি থেকে জোড়া গোলটি তুলে ফিলাডেলফিয়ার ব্যবধান দ্বিগুন করেন তিনি। ১২তম মিনিটে মিয়ামির বার্তারমে গোল করলে ব্যবধান কিছুতে কমে। ১৯তম মিনিটে সফরকারীদের লিড আরও বাড়ান দামিয়ানি। ২৮তম মিনিটে সুয়ারেজের গোলে ব্যবধান কমে মিয়ামির।
ম্যাচের ৪১ মিনিটে বার্তারমে জোড়া গোলটি তুলো ম্যাচে সমতা ফেরান। ৪৩তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন উরুগুয়ে তারকা সুয়ারেজ, লিড নেয় মিয়ামি। ৪৫তম মিনিট শেষে যোগ করা মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করেন ইলোস্কি। ৪-৪ গোলে বিরতিতে যায় দুদল।
বিরতির পর গোলের দেখা পায়নি সফরকারীরা। ম্যাচের ৭৩ মিনিটে চোট অনুভব করে মাঠ ছাড়ে লিওনেল মেসি, এর আগে দুই অ্যাসিস্ট করেছেন। ৮০ মিনিটে সুয়ারেজের হ্যাটট্রিক গোলে এগিয়ে যায় মিয়ামি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ডে পলের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বিশ্বকাপের আগে লিগের শেষ ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি।
১৫ ম্যাচ শেষে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে মিয়ামি। ১ ম্যাচে কম খেলে ১০ জয় ৩ ড্র ও এক হাতে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। ২৬ পয়েন্টে তিনে শিকাগো।








