ফুটবল

মেসিকে থামানোর ‘পরিকল্পনা’ জানা নেই ভার্মেসের

লিওনেল মেসি ফুটবল ম্যাচে কথোপকথন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি ফুটবল ম্যাচে কথা বলছেন, তিনি গোলের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্পোর্টিং ক্যানসাস সিটির ম্যানেজার পিটার ভার্মেস মনে করেন, বিশ্বজয়ী লিওনেল মেসির অসাধারণ গুণাবলীকে কোনো দলই অস্বীকার করবে না। মেজর লিগ সকারে শনিবার রাতে ইন্টার মিয়ামির বিপক্ষে খেলবে তার দল। ম্যাচে মেসিকে থামানোর পরিকল্পনা জানা নেই তার, স্বীকার করছেন। 

গিহার অ্যারোহেড ফিল্ড স্টেডিয়ামে ৭০ হাজার দর্শকের সামনে খেলবে মেসির দল। ভার্মেস বলছেন, তার এমনকিছু খেলোয়াড় রয়েছে যাদের রেকর্ডসংখ্যক দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে ভার্মেস বলেছেন, ‘স্পোর্টিং ক্যানসাস সিটিতে এমনকিছু খেলোয়াড় রয়েছে, যাদের এত দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা নেই। কিন্তু দিনশেষে আমাদের একটি ম্যাচ খেলতে হবে।’

‘মেসির তরুণ বয়স থেকে তার খেলা দেখছি। আমি এমন কোনো দল বা কোনো কোচকে জানি না যে, কখনও এমন একটি পরিকল্পনা তৈরি করেছেন, যার মাধ্যমে ৩৬ বর্ষী মহাতারকাকে ঠেকানো গেছে।’

এ ম্যাচের পর আগামী শনিবার মিয়ামির ঘরের মাঠে ন্যাশভিলকে আতিথেয়তা দেবে মেসির ক্লাব।

বিষয়:ইন্টার মিয়ামি ন্যাশভিলে মেসি স্পোর্টিং কেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…