চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্মিদের মুক্তি ও গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে তীব্র বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসানের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ করছে দেশটির জনগণ। 

রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে।

হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু।

জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তা ছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকরা মনে করছেন, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে।

Reneta

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনো প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলজুড়ে বিক্ষোভজিম্মিদের মুক্তিহোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT