চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A

মোহাম্মদ মাহামুদুল: মালদ্বীপে বাংলাদেশ মিশনে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের নিয়ে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিকসহ বহু মানুষকে হত্যা করেছে।।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই, শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙ্গালী জাতির অগ্রযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ঘৃন্য কাজে লিপ্ত হানাদার বাহিনী ও তাদের দোসরদের জাতি সবসময় ঘৃণা করে যাবে। তিনি শহিদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম নিজেদের মাঝে ধারণ করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি, মো. বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আমির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম, সহ-সাংগঠনিক০ সম্পাদক মোস্তফা, মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুম মুন্না, সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুল ইসলাম, মো. মহিউদ্দিন, মোহম্মদ রাসেল, সাগীর আহমেদ পমূখ।

দিবসটি উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ মিশনবুদ্ধিজীবী দিবস পালনমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬

দুই রাউন্ড শেষে শিরোপা দৌড়ে এগিয়ে যারা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT