বাংলাদেশ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের যে নির্দেশনা

তাপমাত্রা বৃদ্ধির কারণে বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি এবং একজন ব্যক্তি বিদ্যুৎ সংযোগের জন্য অপেক্ষা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলমান তাপপ্রবাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রাত ৮টার মধ্যে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার ৩০ এপ্রিল বিদ্যুৎ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্রাহকদের প্রতি বেশ কিছু আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একইসাথে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।

এতে আরও বলা হয়, চলমান দাবদাহ ও গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে গ্রাহকদের সহযোগিতা কামনা করে নিম্নোক্ত বিষয়সমূহের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

রাত ৮:০০ টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখুন।

নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকুন।

সরকারি নির্দেশনা অনুযায়ী হলিডে স্ট্যাগারিং প্রতিপালন করুন।

এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে রাখুন।

দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন।

বেআইনীভাবে ইজিবাইক ও মটর চালিত রিক্সার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকুন।

বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

সর্বোপরি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে এতে আপনার লাভ তথা দেশের লাভ।

এছাড়াও বিদ্যুৎ সেবা প্রাপ্তিতে আপনার যেকোন অভিযোগ বা তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের হট লাইন নম্বর ১৬৯৯৯ এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়।

বিষয়:তীব্র তাপপ্রবাহ বিদ্যুৎ বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…