চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরির উদ্যোগ: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশে এখন ১ কোটি ৮০ লাখ মানুষ বেকার আছেন। আগামী ২ বছরের মধ্যে পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন উপলক্ষে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব বলেন তিনি।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আমরা নিয়মতান্ত্রিক ভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি। এটা ঠিক জোড়াতালি দিয়ে ফেডারেশন চলছে। দ্রুতই এই পরিস্থিতি ঠিক হবে আশা করি।

তিনি আরও বলেন, জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর ফেডারেশনগুলোকে নিরীক্ষা প্রতিবেদন দিতে হবে। আর্থিক অনিয়ম থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কর্মসংস্থান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গত একশ’ দিনে অযাচিত সমস্যা সমাধানে বেশি সময় গেছে বলে তিনি মন্তব্য করেন।

এই দুই মন্ত্রণালয় ১০০দিনে কি কি করেছে তা তুলে ধরেন দুই সচিব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা।

Reneta

উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গত ১০০ দিনে অযাচিত অনেক সমস্যা সমাধানে বেশি সময় পার করতে হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব পাওয়ার পর তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয়ে ১০০ দিনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াপাঁচ লাখ কর্মসংস্থানযুব ও ক্রীড়া উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT