বাংলাদেশ

চিকিৎসাধীন ১০ রোগীর জন্য মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ

বেইলি রোডে আগুন

চিকিৎসাধীন রোগীদের জন্য মেডিকেল বোর্ড গঠনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসাধীন ১০ রোগীর জন্য মেডিকেল বোর্ড গঠনের জন্য রোগীদের পাশে চিকিৎসক ও স্বজনরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেইলি রোডে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ রোগীর সার্বিক চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার ২ মার্চ সকাল ১১টায় স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে বোর্ড গঠনে আলোচনায় বসবেন ১৭ জন চিকিৎসক।

উল্লেখ্য, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে গত বৃহস্পতিবার রাতের আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ১০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ ‘শঙ্কামুক্ত’ নন। জীবিত উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে।

আগুনের ভয়াবহতা ও মৃত্যুর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন গতকাল শুক্রবার বলেন, ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দেওয়া হয়েছিল; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানায়, ভবনটিতে রেস্তোরাঁ বা পণ্য বিক্রয়কেন্দ্র প্রতিষ্ঠার কোনো অনুমোদন ছিল না।

বিষয়:গ্রিন কোজি কটেজ বেইলি রোডে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…