বাংলাদেশ

কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের মালিকসহ চারজন রিমান্ডে

বেইলি রোডে আগুন

অগ্নিকাণ্ডে দগ্ধ ভবনের উপরে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবনের উপরে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছে, আশেপাশের গাছগুলো অন্ধকারে ঢাকা পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামক ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কাচ্চি ভাইয়ের ব্যবস্থাপক ও চা চুমুকের দুই মালিকসহ চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্তরা হলেন কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

শনিবার (২ মার্চ) তাদের আদালতে হাজির করা হয়। এরপর এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন আদালতে পুলিশি রিমান্ড দাবি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু। এদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে এবং ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় রমনা থানায় শুক্রবার (১ মার্চ) অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে মিনিটের দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে র‌্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

বিষয়:বেইলি রোডে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…