আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হলো ভারতের নয়ডার টুইন টাওয়ার। বিস্ফোরণে মাত্র ৯ সেকেন্ডে ধুলোয় মিশে যায় জোড়া বহুতল ভবন। ৩২ ও ২৯ তলা ভবন দু’টির বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের অনুমতি ছাড়া বারবার নকশা পরিবর্তন ও একদম গায়ে গায়ে লাগিয়ে তৈরির অভিযোগ রয়েছে। বিল্ডিং দু’টি গুঁড়িয়ে দেওয়ায় ধুলো, ময়লা ও ধ্বংসস্তূপের কারণে বিপাকে পড়েছেন আশপাশের বাসিন্দারা।






