নেত্রকোণার সীমান্তে বছরের পর বছর ভারতীয় বন্য হাতির তাণ্ডব
নেত্রকোণার সীমান্তে ভারতীয় বন্য হাতির দল নদীর পাশে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নেত্রকোণার সীমান্তে বছরের পর বছর ধরে চলছে ভারতীয় বন্য হাতির তাণ্ডব। খাবারের খোঁজে দিনে-রাতে কখনো মাঠের ফসলে আবার কখনো ঘর-বাড়িতে আক্রমণ চালায় বন্যহাতির দল। কয়েক মাসের মধ্যে হাতির আক্রমণে সীমান্তের দুই কৃষকের মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন অনেকে। এসব ঘটনায় নেত্রকোণা সীমান্তজুড়ে আতঙ্ক বেড়েছে। সীমান্তে হাতির এমন তাণ্ডব রোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ব্যবস্থা চায় স্থানীয়রা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






