চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের সূত্র অনুযায়ী, চলতি মাসের ১২ তারিখই ওয়াশিংটন ডিসি’তে যাওয়ার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদির।

আগামী সপ্তাহে প্যারিসে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ১০ এবং ১১ ফেব্রুয়ারি সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অ্যাকশন সামিটে যোগ দেবেন তিনি। এই সামিট শেষে ১২ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসি-এর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী মোদি।

হোয়াইট হাউসে ফেরার পর প্রায় প্রতিদিনই কোনও না কোনও চমক দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কখনও তহবিল স্থগিত করছেন তো কখনও শুল্কের ঘোষণা। ক্ষমতায় ফিরেই নাগরিকত্ব ও অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের ঘোষণায় রীতিমত শঙ্কিত প্রবাসী ভারতীয়রা। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, ট্রাম্প-মোদির সাক্ষাৎ হলে অবশ্যই সেই আলোচনায় থাকবে শুল্ক ও অভিবাসন নীতি।

এর আগে মোদীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে জানুয়ারিতে ট্রাম্প সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “মোদির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। খুব সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। ভারতের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে।”

Reneta

অন্যদিকে নরেন্দ্র মোদি জানান, ট্রাম্পের সঙ্গে পশ্চিম এশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে। একসঙ্গে কাজ করে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েও ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদিভারতের প্রধানমন্ত্রীমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT