চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেনের সাথে সাক্ষাৎসহ নানা কর্মসূচিতে ব্যস্ত নরেন্দ্র মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২২, জুন ২০২৩
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র তিনদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে নিউইয়র্ক থেকে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও সারাদিনে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ ২২ জুন বৃহস্পতিবার ভারী বৃষ্টির দিনেই নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির বেস অ্যান্ড্রুস বিমানবন্দরে অবতরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিমানবন্দরেই তাকে গার্ড অফ অনার প্রদান করে যুক্তরাষ্ট্র।

বিমানবন্দর থেকে উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলে যান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসী ভারতীয়দের আমন্ত্রণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজে যান নরেন্দ্র মোদি। সেখানে বাইডেনের সাথে একটি বৈঠকে অংশ নেন তিনি। জো বাইডেনকে তার পছন্দের কবি উইলিয়াম বাটলার ইয়েটসের অনুবাদ করা ‘দ্য টেন প্রিন্সিপালস অফ উপনিষদে’র প্রথম সংস্করণ উপহার দেন মোদি। এছাড়া মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে ৭.৫ ক্যারেটের একটি সবুজ হীরে উপহার দিয়েছেন। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে একটি নৈশভোজে অংশ নেন নরেন্দ্র মোদি। ময়ূর এবং পদ্মফুল থিমে সজ্জিত হোয়াইট হাউজের একটি কক্ষে মোদির জন্য একটি নিরামিষভোজের আয়োজন করা হয়।

হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সাথে ভারতীয় একটি সঙ্গীতানুষ্ঠান উপভোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। এই অনুষ্ঠান উপভোগের পর, নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প নেতা এবং প্রধান নির্বাহীদের সাথে ধারাবাহিক বৈঠক করবেন। আজ তিনি ‘জিই’ প্রধান এইচ লরেন্স কাল্প জুনিয়র এবং ‘অ্যাপ্লায়েড ম্যাটেরিয়াল’ প্রধান গ্যারি ডিকারসনের সাথে দেখা করবেন ৷

এর আগে, নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের সদর দফতরে একটি যোগ ইভেন্টের নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে বিজ্ঞান, শিল্প ও বিনোদন, শিক্ষাবিদ, টেকনোক্র্যাট এবং রাজনৈতিক নেতারা অংশ নিয়েছিলেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াশিংটনজিল বাইডেনজো বাইডেননরেন্দ্র মোদিনিউইয়র্কভারতের প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT