বিনোদন

ভারতের পদ্মশ্রী প্রাপ্ত গুণী নাট্য নির্দেশকের প্রয়াণ

প্রয়াত গুণী নাট্য নির্দেশকের ছবি, বই ও পুরস্কার সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত গুণী নাট্য নির্দেশকের ছবি, তিনি বই ও পুরস্কার সমৃদ্ধ একটি ঘরে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের নাট্য নির্দেশক রতন থিয়াম মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তরপূর্বের রাজ্য মণিপুরের কৃষ্টি ও সংস্কৃতিকে গোটা ভারতে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রতন। পুরোনো নাটককে আধুনিকতার মোড়কে দর্শকদের সামনে তুলে ধরতেন তিনি।

কর্মজীবনে ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো জনপ্রিয় নাট্য নির্মাণ করেছেন বরণ্য এ নির্দেশক। সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের জন্য  ১৯৮৯ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী লাভ করেন।

পদ্মশ্রী পদক প্রাপ্ত নাট্যকারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সংস্কৃতি অঙ্গনে। রতন থিয়ামের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ।

কর্মজীবনে সংগীত নাটক অ্যাকাডেমির সহ-সভাপতি ছিলেন রতন। তারপরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন।

বিষয়:নাট্য নির্দেশক রতন থিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…