চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় ভারতীয় শিল্পী কেকে আর নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ০১, জুন ২০২২
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে আর নেই। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, মঙ্গলবার কলকাতার গুরুদাস কলেজের একটি অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।

গুরুদাস কলেজের নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল কনসার্টের। এই অনুষ্ঠানে অংশ নিতে সোমবার দল সহ মুম্বাই থেকে কলকাতায় আসেন কেকে।

মৃত্যুকালীন গায়কের বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর! কলকাতার সংবাদ মাধ্যম বলছে, নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কেকে। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কলকাতা সিএমআরআই হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কেকে নামে অধিক পরিচিত। হিন্দি ছাড়াও তিনি তেলুগু, মালয়ালাম, কন্নড়, মারাঠি, গুজরাটি ও তামিল চলচ্চিত্রে গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে ভারতের অন্যতম বৈচিত্রপূর্ণ সংগীতশিল্পী হিসেবে গণ্য করা হয়। তিনি শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়নসহ একাধিক পুরস্কারের মনোনয়ন লাভ করেছেন এবং দুটি স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেকেগানবলিউডলিড বিনোদনশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি সিলেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

মে ১৬, ২০২৬
ফাইল ছবি

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ১৬, ২০২৬

চীন সফর শেষে তাইওয়ান ইস্যুতে কঠোর ট্রাম্প

মে ১৬, ২০২৬

ঈদযাত্রায় ২৬ মের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৬, ২০২৬

তিন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT