বাংলাদেশ

শেখ হাসিনার রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শেখ হাসিনার রায়ের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার রায়ে পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী ভারত। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।

সোমবার (১৭ নভেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি আমাদের নজরে এসেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সরকার বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দেয় এবং এসব বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখবে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতের বিবৃতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…