চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসতে পারেন। সফরটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রম মিসরির ঢাকা সফর নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ভারত কিংবা বাংলাদেশ। তবে ১০ ডিসেম্বর তিনি বাংলাদেশ সফর করবেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, মিসরির সফরটি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ চলাকালীন সময়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনায় চূড়ান্ত করা হয়েছিল।

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন এবং চিন্ময় কৃষ্ণ দাস নামের এক সন্ন্যাসীর গ্রেপ্তারের ঘটনায় ভারত-বাংলাদেশ সম্পর্ক উত্তপ্ত হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের আগরতলা কনস্যুলেটে হামলার ঘটনায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে প্রতিবাদ জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং দ্বন্দ্ব নিরসন। আলোচনায় ভিসা প্রক্রিয়া সহজ করা, ভারত-অর্থায়িত উন্নয়ন প্রকল্প পুনরায় চালু করা, বাণিজ্য বৃদ্ধির উদ্যোগ এবং আরও সরাসরি ফ্লাইট চালু করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পররাষ্ট্র সচিব ১০ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। তবে সফরের এখনো এক সপ্তাহ বাকি এবং সম্পর্কের বর্তমান অবস্থার কারণে কীভাবে পরিস্থিতি এগোয় তা দেখতে হবে।

ট্যাগ: পররাষ্ট্র সচিবভারতভারতের পররাষ্ট্র সচিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কারা হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের নিরাপত্তার ঝুঁকি থাকবে না’

পরবর্তী

বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করার সিদ্ধান্ত

পরবর্তী
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বোর্ডের অফিসের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করার সিদ্ধান্ত

বদিউল আলমের বক্তৃতা চলাকালে সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসি সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর: বদিউল আলম

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT