চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাথরের নিচে লুকানো ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ, জনপদ, হবিগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল অদ্য ১৯ জানুয়ারি সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান গ্রহণ করে। রাতে পাথরবোঝাই একটি ট্রাক আসতে দেখে টহল দলটি সংকেত দিয়ে গাড়িটি থামায়। ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, পাথরের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা আনা হচ্ছিল। পরে অবৈধ ভারতীয় জিরাগুলো জব্দ করে হবিগঞ্জ ৫৫ বিজিবির টহল দল।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে চোরাচালান ও মাদকদ্রব্য বিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩১ লাখ টাকাট্রাক ভর্তি পাথরভারতীয় জিরা জব্দহবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT