চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ব্যাটে আমন্ত্রণ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের গ্রুপ ‘১’ থেকে এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি কারো। সেমির পথে এগিয়ে রয়েছে ভারত। এ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে রোহিত শর্মার দল। অজিদের বিপক্ষে জয় ভারতকে কোনো হিসাব ছাড়াই পৌঁছাবে সেমিতে। অন্যদিকে সেমিতে যেতে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ারও। সেমির দৌড়ে শক্ত অবস্থানে টিকে থাকার লক্ষ্যে নেমে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

সুপার এইটে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে অনেকটা চিন্তামুক্ত অবস্থানে ভারত। রানরেটেও বেশ এগিয়ে দলটি। অন্যদিকে বাংলাদেশকে হারালেও আফগানিস্তানের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকলেও জিতলে দুদলেরই অপেক্ষা বাড়বে সেমি নিশ্চিতে। সুপার এইটের বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলাফল তখন বলে দেবে সেমির ভাগ্য। আফগানদের বাংলাদেশ হারালে তখন ভারত-অস্ট্রেলিয়া পা রাখবে সেমিতে। আর আফগানরা জিতলে তাদের পয়েন্টও হবে ৪। তখন তিনদলের মধ্যে রানরেটে এগিয়ে থাকা দুদল যাবে সেমিতে।

অস্ট্রেলিয়া এই ম্যাচ হারলে তাদের সম্ভাবনা টিকে থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ আফগানদের হারালে তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। রানরেটে এগিয়ে থাকা দল সেমিতে ভারতের সঙ্গী হবে।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে লড়াই। কোনো পরিবর্তন ছাড়াই অজিদের বিপক্ষে নামছে ভারত। অন্যদিকে এক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অ্যাশটন অ্যাগার এর পরিবর্তে দলে ফিরেছেন মিচেল স্টার্ক।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), রিশভ পান্ট, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক) গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

ট্যাগ: অস্ট্রেলিয়া২৪টসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারের হজে ১ হাজার ৩০১ জনের মৃত্যু হয়েছে: সৌদি স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী

মারা গেছেন জল্লাদ শাহজাহান

পরবর্তী
জল্লাদ শাহজাহানের ছবি, বাংলা সংবাদ, Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন জল্লাদ শাহজাহান

দুই ক্রিকেটার মাঠে প্রস্তুত, একজন বল হাতে, অন্যজন ব্যাট হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলি-রোহিত নেই, গিলের নেতৃত্বে জিম্বাবুয়ে যাবে ভারত

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT