চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রামের সুযোগ নেই ভারতের। বিশ্বকাপ অভিযান শেষ করার এক সপ্তাহ পরেই জিম্বাবুয়ে সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে রোহিত-কোহলিরা। সবশেষ ২০১৬ সালে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল দল দুটি।

জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড (জেডসি) মঙ্গলবার এই সফরের ঘোষণা দিয়ে জানিয়েছে, সিরিজটি চলতি বছরের ৬ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারেতে।

ভারতকে আতিথেয়তা দিতে পেরে বেশ খুশি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তাভেংওয়া মুকুহলানি। বলেছেন, ‘আমরা জুলাই মাসে একটি টি-টুয়েন্টি সিরিজের জন্য ভারতকে আমন্ত্রণ জানাতে পেরে রোমাঞ্চিত। যা এ বছরে আমাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক আকর্ষণ হবে।’

এতে দীর্ঘ ৮ বছর পর টি-টুয়েন্টি সিরিজ খেলতে দেখা যাবে জিম্বাবুয়ে ও ভারতকে। সর্বশেষ ২০১৬ সালে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে  দেশটির বিপক্ষে শর্ট ফরম্যাটের সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ধোনির দল। তবে ২০২২ সালে জিম্বাবুয়েতে সর্বশেষ সফর করেছে ভারত। লোকেশ রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল সফরকারীরা।

অন্যদিকে ২০ দল নিয়ে প্রথমবার হতে চলেছে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪। এবারের আসরের আগে ক্রিকেটের কোনো সংস্করণেই এত দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হয়নি। কিন্তু আসরটিতে দলের সংখ্যা বাড়লেও সুযোগ পায়নি জিম্বাবুয়ে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি তারা।

ভারতের জিম্বাবুয়ে সফর ২০২৪

Reneta

প্রথম টি-টুয়েন্টি – ৬ জুলাই
দ্বিতীয় টি-টুয়েন্টি  – ৭ জুলাই
তৃতীয় টি-টুয়েন্টি – ১০ জুলাই
চতুর্থ টি-টুয়েন্টি – ১৩ জুলাই
পঞ্চম টি-টুয়েন্টি – ১৪ জুলাই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারতরোহিতলিড স্পোর্টসহারারা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT