চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোয়াইটওয়াশ এড়াতে পারল না জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিল ভারত। শেষ ম্যাচে জিম্বাবুয়ের সামনে সুযোগ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। কিন্তু পারলেন না সিকান্দার রাজা। দুর্দান্ত সেঞ্চুরির পর তীরে এসে তরী ডোবালেন ডানহাতি এ ব্যাটার।

সোমবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে জিম্বাবুয়েকে ১৩ রানে হারিয়ে হোয়াইটওয়াশ পূর্ণ করল ভারত। ৯৭ বলে ১৩০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শুভমন গিল।

আগের দুই ম্য্যাচের মতোই এদিনও টসভাগ্য সহায় ছিল ভারতের। তবে এবার সিদ্ধান্ত বদলেছেন ভারতের কাপ্তান, শেষ ওয়ানডেতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কে এল রাহুল। ভালো শুরুও পেয়েছেন বটে।

৩০ রান করা রাহুলকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন ব্রাড ইভান্স। ৪০ রানে শিখর ধাওয়ানকেও ফেরান ডানহাতি এ বোলার। ওযানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে ঈশান ফিরেছেন রান আউট হয়ে।

কিশানের বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। তার বিদায়ের পর ব্যাটিং করতে নামা ৬ ব্যাটারের মধ্যে একমাত্র স্যামসন বাদে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। এক প্রান্ত আগলে সেঞ্চুরি অবশ্য তুলে নিয়েছেন গিল। ১৫ চার ও ১ ছয়ে ১৩০ রান করে দলকে ২৮৯ রানের সংগ্রহ এনে দেন ডানহাতি ব্যাটার।

২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইনোসেন্ট কাইয়ার উইকেট হারায় জিম্বাবুয়ে। দ্বিতীয় উইকেটে টনি মায়োঙ্গাকে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন শন উইলিয়ামস। ৪৬ বলে ৪৫ রান করে উইলিয়ামস ফেরেন অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে।

Reneta

উইলিয়ামসের বিদায়ের পর ৩৮ রানে আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। রায়ান বার্ল ও লুক জংউয়েকে নিয়ে লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন রাজা। ৮ ও ১৪ রান করে দুজনেই আউট হয়েছেন ক্যাচ দিয়ে।

একপর্যায়ে ১৬৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে লড়াইটা নিয়ে যায় শেষ ওভার পর্যন্ত। অষ্টম উইকেটে ইভান্সকে নিয়ে ১০৪ রানের জুটি গড়েন রাজা। ২৮ রান করে ইভান্স ফিরলে পরের ওভারে আউট হন রাজাও। শেষ পর্যন্ত ১৩ রানে হারে স্বাগতিকরা।

৯ চার ও ৩ ছয়ে ১১৫ রানের ইনিংস খেলে ম্যাচটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার নায়ক রাজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভান্সগিলরাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

বসনিয়াকে বিদায় করে শেষ ষোলোতে বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র

জুলাই ২, ২০২৬

কঙ্গোর গোলপোস্টে ‘চীনের প্রাচীর’, কে এই এমপাসি

জুলাই ২, ২০২৬

নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT