মাসের শেষদিকে শেখর ধাওয়ানকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে খেলতে যাবে ভারত। সিরিজের ১৬ জনের দলে সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৬ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, রিশভ পান্ট ও মোহাম্মাদ শামি থাকছেন না। সম্প্রতি হার্নিয়ার অস্ত্রোপচার করানোর কারণে লোকেশ রাহুলকে দলে রাখা হয়নি।
২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের পর আবারও ওয়ানডে দলে ডাক পেয়েছেন শুভমন গিল। একবছর পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন।
২২, ২৪ ও ২৭ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডেতে নামবে ভারত। সব খেলা ত্রিনিদাদে। পরে দুদল পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
ভারতের ওয়ানডে দল: শেখর ধাওয়ান (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ঈশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।








