চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়লেন পূজারা, উইন্ডিজ টেস্টে ভারতের তিন নতুন মুখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে আলো ছড়াতে পারেননি চেতেশ্বর পূজারা। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটার করেন ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে তাই বাদই পড়লেন। প্রথমবার ডাক পেয়েছেন যস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড ও মুকেশ কুমার।

আগামী মাসে উইন্ডিজের মাটিতে লম্বা সফর রয়েছে ভারতের। দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১২ জুলাই প্রথম টেস্ট দিয়ে শুরু সিরিজ। ২০ জুলাই খেলবে দ্বিতীয় টেস্ট। ২৭ জুলাই প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২৯ জুলাই ও ১ আগস্ট। ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১৩ আগস্ট শেষ টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবে ভারত।

টেস্ট সিরিজের জন্য শুক্রবার দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের টেস্ট দলে পূজারা ছাড়াও বাদ পড়েছেন পেসার উমেশ যাদব। বিশ্রামে পাঠানো হয়েছে আরেক পেসার মোহাম্মদ শামিকে। ফিরেছেন ডানহাতি পেসার নবদীপ সাইনি।

একইদিনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে ভারত। ফিরেছেন সাঞ্জু স্যামসন। গত নভেম্বরে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন উইকেটরক্ষক-ব্যাটার।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কোয়াড, যস্বী জয়সওয়াল, শ্রীকর ভরত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ঈশান কিষাণ ও নবদীপ সাইনি।

ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), যুজবেন্দ্র চাহাল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, শুভমন গিল, উমরান মালিক, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, সাঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর ও জয়দেব উনাদকাট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজজয়সওয়ালপূজারাভারতরোহিতলিড স্পোর্টসসাঞ্জুহার্দিক
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

জুন ১২, ২০২৬

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT