ক্রিকেট

ভারতকে দেড়শর আগে আটকে দিল বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৪৬

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা একসঙ্গে আলোচনা করছে, স্টেডিয়ামে দর্শক কম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের ওপেনিং জুটি ভাঙতে খুব একটা অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। তৃতীয় ওভারে ফারিহা ইসলাম বোল্ড করেন সফরকারী তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাকে (৯)। শুরুটা প্রত্যাশা অনুযায়ী হলেও সাদামাটা বোলিং, ক্যাচ মিসের কারণে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। সিলেটে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে হারমানপ্রীত কৌরের দল।

শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন টাইগ্রেস পেসার মারুফা আক্তার। তাতে দেড়শর আগে আটকে যায় ভারত।

৩ ওভারে মারুফা দেন মাত্র ১৩ রান। আরও আগেই সাফল্য পেতে পারতেন মারুফা। পাওয়ার প্লে’র শেষ ওভারে তার বলে শেফালি ভার্মার সহজ ক্যাচ মিস করেন সুলতানা খাতুন। ২২ রানে জীবন পাওয়া ভারতীয় ওপেনার ৩১ রানে রাবেয়া খানের বলে আউট হন।

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রাবেয়া। এই লেগ স্পিনার ৪ ওভারে ২৩ রান দিয়ে তিনটি উইকেট নেন।

স্বস্তিকা ভাটিয়া ৩০, অধিনায়ক হারপ্রীত ৩০, রিচা ঘোষ ২৩ রান করেন। টি-টুয়েন্টিতে অভিষিক্ত ভারতীয় ক্রিকেটার সাজেভান সাজানা ১১ রান করেন।

বিষয়:টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-ভারত মেয়েদের ক্রিকেট সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…