বিকেলে পর্দা নামবে মেয়েদের এশিয়া কাপের। টি-টুয়েন্টি ফরম্যাটের এবারের আসরেও ফাইনালে লড়বে ভারত-শ্রীলঙ্কা। ডাম্বুলায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে শিরোপার লড়াই।
আগের আট আসরের মধ্যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
নবম আসরে অষ্টম ট্রফির খোঁজে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। গতবার সিলেটে লঙ্কানদের হারিয়েই শিরোপা জেতে হারমানপ্রীত কৌরের দল।
শ্রীলঙ্কার দুর্ভাগ্য হল ৫বার ফাইনাল খেলেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৪ সাল থেকে ২০০৮, প্রথম চার আসরে রানার্সআপ হয় শ্রীলঙ্কা।







