চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যবংশীর রেকর্ডে যুব এশিয়া কাপে ভারতের বড় জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড গড়েছেন ১৪ বর্ষী বৈভব সূর্যবংশী। রানপাহাড়ের রেকর্ডের সাথে স্বাগতিকদের বিপক্ষে ২৩৪ রানের বড় ব্যবধানে জিতেছে ভারত। ম্যাচসেরার পুরস্কার উঠেছে বাঁহাতি ওপেনার সূর্যবংশীর পকেটে।

সংযুক্ত আরব আমিরাতের আইসিসি একাডেমিতে টসে জেতে স্বাগতিকরা। ভারত ব্যাটে নেনে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩৩ রান তোলে। বয়সভিত্তিক পর্যায়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন সূর্যবংশী। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান করে আমিরাত। ভারত জয় তোলে ২৩৪ রানের বিশাল ব্যবধানে।

জয়ে বড় অবদান রেখেছেন ১৪ বর্ষী বৈভব সূর্যবংশী, করেছেন ৯৫ বলে ১৭১ রান। বিধ্বংসী ইনিংসে ছিল ১৪ ছক্কা, যুব ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড যেটি। ৫৬ বলে ৫ চার ও ৯ ছক্কায় সেঞ্চুরি করেন তিনি। ইনিংস থামে ১৪ ছক্কা ও ৯ চারে ৯৫ বলে ১৭১ রানে। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মাইকেল হিলের। ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ১২৪ রানের ইনিংসে ১২ ছক্কা হাঁকিয়েছিলেন।

ভারতের যুব দলের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি আগেও ছিল সূর্যবংশীর। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসে ১০ ছক্কা হাঁকিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে সেই ইনিংসে তিনি ৫২ বলে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন। ভেঙেছিলেন ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ৫৩ বলে সেঞ্চুরি করা পাকিস্তানের কামরান গুলামের রেকর্ড।

আরব আমিরাতে শুক্রবার সূর্যবংশীর করা সেঞ্চুরিটি দ্রুততমের তালিকায় এখন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের তামিম ইকবাল, ইংল্যান্ডের বিপক্ষে করা ৬৮ বলের সেঞ্চুরি, ২০০৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ৭ বছর দ্রুততম সেঞ্চুরির তালিকায় যেটি ছিল শীর্ষে।

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ করে আনেন অ্যারন জর্জ এবং বিহান মালহোত্রা। সংযুক্ত আরব আমিরাতের যুগ শর্মা ও উদ্দিস সুরি ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন শ্যালম ডি সুজা এবং কিরন রায়।

Reneta

জবাবে আরব আমিরাত খুব বেশি রান করতে পারেনি। দ্রুত দুই ওপেনারের বিদায়ের পর ফিফটি করেন পৃথ্বী মথু। ১৯ রান আসে মুহাম্মদ রায়ানের থেকে। আটে নেমে উদ্দিস সুরি ৭৮ রানে অপরাজিত থাকেন।

ভারতের সব বোলারকে পরীক্ষা করিয়েছেন আয়ুস মাত্র। নয় বোলারের মধ্যে পাঁচজন উইকেট তুলেছেন। যার মধ্যে দীপেশ দেবেন্দ্র নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন কিষাণ সিং, হিনিল পাতিল, খিলান পাতিল ও বিহান মালহোত্রা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সূর্যবংশী’অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপইউএইতামিমবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT