চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণ করবে ভারত: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস সচিব শেখ হাসিনাকে ঢাকার কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদির সাথে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছেন ড. ইউনূস উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব!

শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব কথা বলেন। মূলত ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।

প্রেস সচিবের ফেসবুক পোস্টে তিনি বলেন, “দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন, ‘আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।’

Banglabid

আর যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে এক দিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব!

এছাড়াও এটা বেশ স্পষ্ট ছিল যে, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনও একক দল বা ব্যক্তির সাথে নয়!

যেমন অধ্যাপক ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে!”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেস সচিব শফিকুল আলমপ্রেস সচিবের ফেসবুক পোস্টশফিকুল আলমশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে ফল বিপর্যয়, একাদশে অর্ধেকের বেশি আসন ফাঁকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT